পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

৩০ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩৫  
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুটি বিভাগে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রাহী প্রার্থীরা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ডাকযোগে। তবে আবেদন পত্র পাওয়া যাবে বিশ্বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ফরম্যাটে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২ জন করে মোট ৪ জন সহকারী অধ্যাপক নিয়োগ দেয়া হবে। ষষ্ঠ গ্রেডে বেতন স্কেল হবে ৩৫,৫০০–৬৭,০১০ টাকা। সব আবেদনপত্র রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা বরাবর অফিস চলাকালে (৯টা থেকে ৫টা) কেবল ডাকযোগে পৌঁছাতে হবে।